রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮০ (আশি) পিস ইয়াবাসহ সাকিব আল হাসান (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিরাজগঞ্জ এসআরবি-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।
​রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে মেহেরপুর জেলার গাংনী থানাধীন তেরাইল গ্রাম এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
​আটককৃত সাকিব আল হাসান গাংনী উপজেলার ওলিনগর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
​অভিযান সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ এসআরবি-১২ এর অধিনায়কের দিক নির্দেশনায় সিপিসি-৩, মেহেরপুর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তেরাইল গ্রাম এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় ৮০ পিস ইয়াবাসহ সাকিব আল হাসানকে হাতেনাতে আটক করা হয়।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী জানায়, সে দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। তার এই অপকর্মের কারণে নিজ এলাকাসহ আশপাশের এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছিল।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে সিপিসি-৩, মেহেরপুর, এসআরবি-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার জানান, মাদকমুক্ত সোনার বাংলা গঠনে এসআরবি-১২ এ ধরণের অভিযান অব্যাহত রাখতে বদ্ধপরিকর।
​আটককৃত আসামীর বিরুদ্ধে মেহেরপুর জেলার গাংনী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারনির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo