শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩

গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু রহমান (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল পৌনে চারটার দিকে উপজেলার ভোমরদহ গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত লাল্টু রহমান গাংনী উপজেলার মাইলমারী গ্রামের বিলপাড়ার সেকেন্দার আলীর ছেলে।
​পুলিশ সূত্রে জানা গেছে, গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহেদের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ভোমরদহ গ্রামের দাসপাড়া মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার শহিদুল ইসলামের মুদি দোকানের সামনের পাকা রাস্তার ওপর থেকে লাল্টুকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩০ পিস হালকা কমলা রঙের ইয়াবাসদৃশ ট্যাবলেট উদ্ধার ও জব্দ করে পুলিশ।
​গাংনী থানা অফিসার ইনচার্জ ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর- ২৭, তারিখ: ১৮/০৯/২০২৬ইং)। আইনি প্রক্রিয়া শেষে আসামীকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo