সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয়

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৭৩ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে প্রথমবারের মতো আয়োজিত ‘BMU–BSIL ১ম জাতীয় মেরিটাইম মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৬’ এর শিরোপা জয় করেছে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (NDUB)। ৪১টি দলকে পেছনে ফেলে জয়ের শীর্ষ মুকুট পরেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা।
​গত ২১ ও ২২ আগস্ট বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় (BMU) ক্যাম্পাসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
​বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ‘মেরিটাইম ল অ্যান্ড পলিসি বিভাগ’ এবং ‘বাংলাদেশ সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল’ (BSIL) এ প্রতিযোগিতার আয়োজন করে। ​দেশের ৩৩টি বিশ্ববিদ্যালয়ের মোট ৪২টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
​নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (NDUB) শিরোপা জয় করে। মেহেরুন ইসলাম পায়েল (ওরালিস্ট), নুসরাত জাহান তোহা (ওরালিস্ট) ও রাইয়ান শিকদার (গবেষক)। সানজিদা হায়দার সুহা দলীয় কোচ হিসেবে দায়িত্ব পালন করে। প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় রানার-আপ স্থান অর্জন করে। নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেমোরিয়াল রাউন্ডেও ৫ম স্থান অর্জন করেছে।
​আন্তর্জাতিক মেরিটাইম আইনের জটিল বিষয়গুলোর ওপর ভিত্তি করে আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের আইনি বিশ্লেষণ, গবেষণা এবং যুক্তি উপস্থাপনের দক্ষতা কঠোরভাবে যাচাই করা হয়।
​প্রতিযোগিতার ফাইনালে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সিকদার মাহমুদুর রাজী, জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) এ.ই.এম. ইসমাইল হোসাইন এবং জেলা ও দায়রা জজ ড. মাসরুর সালেকিন। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আনীক আর. হক এবং মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আখতার হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo