বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

একটি শোক সংবাদ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১৭৮ বার পঠিত

গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে, মেহেরপুর জেলার গাংনী উপজেলার ফতাইপুর গ্রামের আব্দুল হান্নানের বড় ছেলে, তনিমা ট্রাভেলসের সত্ত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমানের ছোট ভাই প্রবাসী বিল্লাল হোসেন আর নেই।
​সিঙ্গাপুরে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ আগস্ট, বিকেল ৫ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
​পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ আগস্ট) রাতে মরহুমের মরদেহ দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে।
​আগামীকাল শনিবার (২৯ আগস্ট), সকাল ১০ টায় চেংগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।
​মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এবং শেষ বিদায়ে শরিক হওয়ার জন্য তাঁর সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও ধর্মপ্রাণ মুসল্লিদের জানাজার নামাজে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন মরহুমের পরিবার ও এলাকাবাসী।
​আত্মীয়-স্বজন ও এলাকাবাসী মরহুম বিল্লাল হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করেছেন। পাশাপাশি, শোকসন্তপ্ত পরিবার যেন এ অপূরণীয় ক্ষতি সহ্য করতে পারে, সেজন্য মহান আল্লাহ তাআলার নিকট দোয়া প্রার্থনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo