বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
ঘোষণা
টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন

এক কেজি আটশত গ্রাম গাঁজাসহ আটক ১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৪৬৮ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মেহেরপুরের গাংনীতে ওয়াসিম হোসেন মাগরিব (৪৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ মার্চ) দুপুরের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ওয়াসিম হোসেন মাগরিব করমদি গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

সিপিসি-৩, মেহেরপুর র‌্যাব-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার এনামুল হক বুধবার (৫ মার্চ)  বিকেল সাড়ে চারটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি-৩, র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, যৌথ বাহিনীর টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের গাংনী উপজেলাধীন তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদি গ্রামে অভিযান চালিয়ে

ওয়াসিম হোসেন মাগরিবকে আটক করে। পরে  তার দেয়া তথ্যের ভিত্তিতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া গ্রাম থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড রেজিমেন্টের মেজর ফারহান ও ক্যাপ্টেন রিফাত এর নেতৃত্বে একটি টিমসহ সিপিসি-৩, মেহেরপুর র‌্যাব-১২ এর আরোও একটি টিম উপস্থিত ছিল।

ওয়াসিম হোসেন মাগরিব বিরুদ্ধে‌ মিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান করেন র‌্যাবের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo