বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

এশিয়ান টেলিভিশনের মেহেরপুর প্রতিনিধি জনি আর নেই

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৮৬৭ বার পঠিত

এশিয়ান টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমান জনি (৩২)) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (১৩ জুলাই) স্ট্রোক জনিত কারণে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তার মৃত্যু হয়।
তার মৃত্যুর খবরে মেহেরপুর জেলার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে সহকর্মীদের অনেকেই ছুটে যান হাসপাতালে। মিজানুর রহমান জনি মেহেরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বোসপাড়ার মতিয়ার রহমান খোকন’র ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে জনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সেখান থেকে পরিবারের লোকজন তার নিথর দেহ বাড়িতে নিয়ে আসে। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ১১টার সময় মেহেরপুর শহীদ শামসুদ্দোহা পার্কে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। সকল সহকর্মী, আত্মীয়-স্বজন ও ধর্মপ্রাণ মুসল্লিদের জানাজায় শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মরহুমের পরিবারের সদস্যরা।
মৃত্যুকালে তিনি স্ত্রী পুত্র ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo