রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২৪৫ বার পঠিত

মেহেরপুর জেলায় মাদক ও অনলাইন ক্যাসিনোবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে ৪ জন আসামিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (১৪ আগস্ট) দিনব্যাপী জেলার বিভিন্ন এলাকায় ডিবির পৃথক অভিযানে ২০ পিস ইয়াবা, ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং অনলাইন জুয়ায় ব্যবহৃত ৩টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
​ডিবি সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ প্রদীপ কুমার সানার নেতৃত্বে অভিযানের প্রথমভাগে গাংনী থানার ছাতিয়ান (শেখপাড়া) গ্রামের একটি মেহগনি বাগান থেকে ২০ পিস ইয়াবাসহ মাফিক হোসেন (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। আটক মাফিক স্থানীয় মতিয়ার রহমানের ছেলে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬,০০০ টাকা বলে জানা গেছে।
​দিনের দ্বিতীয় অভিযানে, গাংনী থানার নওয়াপাড়া বাজারের একটি মিষ্টির দোকানে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে অনলাইনে জুয়া খেলারত অবস্থায় নওয়াপাড়া গ্রামের ইসলাম আলীর ছেলে শিমুল মিয়া (৩৩) এবং মাইলমারী গ্রামের মিজানুর রহমানের ছেলে মিশুক-উজ-জামান (৩১) কে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
​এ ছাড়া, অপর এক অভিযানে মেহেরপুর সদর থানার কেশবপাড়া এলাকার দিঘীরপাড়া-বেড়পাড়া পাকা রাস্তার ওপর থেকে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ লিজন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে ডিবি। তিনি শহরের হোটেল বাজার এলাকার মৃত আব্দুল ছাত্তারের ছেলে। উদ্ধারকৃত ট্যাপেন্টাডলের আনুমানিক মূল্য ৪,৫০০ টাকা।
​জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ প্রদীপ কুমার সানা জানান, এসব ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মেহেরপুর সদর ও গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং জুয়া প্রতিরোধ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, মাদকের ক্ষতিকর প্রভাব ও অনলাইন ক্যাসিনোর মতো সামাজিক অপরাধ রুখতে জেলায় জেলা পুলিশের এই বিশেষ জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo