শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

গাংনীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ১৫৯৪ বার পঠিত

আজ ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস।আন্তর্জাতিক অভিবাসী দিবস প্রতি বছর ১৮ ডিসেম্বর জাতিসংঘের সকল সদস্যভুক্ত দেশে পালিত হয়ে আসছে। প্রতি বছরের ন্যায় এবারও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত হয়েছে। এরই ধারাবাহিকতায় মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে শনিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটির্্যালি বের হয়ে গাংনী প্রেসক্লাবের সামনে থেকে ঘুরে পূর্বের স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুম খানম। সভায় বক্তব্য রাখেন পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির উপ-পরিচালক কামরুল আলম, ব্র্যাক ব্যাংক শাখা কার্যালয়ের ব্যবস্থাপক আকরাম হোসেন, ব্রাক শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) প্রকাশ কুমার রায়।


এ সময় চৌগাছা সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক ফিরোজ আহমেদসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রধানগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশে এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা/অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা’।’

প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ পরিষদ ৪ ডিসেম্বর, ২০০০ সালে দিনটি বিশ্বব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নেয়। মূলতঃ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্যাপক হারে অভিবাসন ও বিপুলসংখ্যক অভিবাসীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি ঘিরেই এ দিবসের উৎপত্তি।

১৯৯০ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ অভিবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা এবং তাদের পরিবারের ন্যায্য অধিকার রক্ষায় আন্তর্জাতিক চুক্তি ৪৫/১৫৮ প্রস্তাব আকারে গ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo