মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ঘোষণা
পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ

গাংনীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৯৯২ বার পঠিত

ষআজ ৯ ডিসেম্বর, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। প্রতিবছরের মতো এবারও সরকারি-বেসরকারিভাবে জাতিসংঘ ঘোষিত এই দিবসটি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মেহেরপুরের গাংনীতে অনুষ্ঠিত হয়েছে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস। দিবসটি পালনে বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করেন। মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব : দুর্নীতিকে না বলুন’।


মানববন্ধন শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জাফরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

আলোচনা সভায় বিশেষ অতিধি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, গাংনী থানার ওসি(তদন্ত) শাহ আলম ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী। আলোচনা সভায় বক্তারা বলেন নিজদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হতে পারলেই দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব। এ সময় সরকারী কর্মকর্তাসহ জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo