মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে রাস্তা মেরামত করতে গিয়ে মিলল ৯৬টি শক্তিশালী মাইন: সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম কর্তৃক নিষ্ক্রিয় গাংনীতে বিজিবির অভিযান: রংমহল সীমান্তে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০টি ল্যান্ডমাইন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

গাংনীতে আবারো মলম পার্টির খপ্পরে গরু ব্যবসায়ী

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ১০৩৩ বার পঠিত

গরু ব্যবসায়ী মতিয়ার রহমানের ৮৬ হাজার টাকা কৌশলে হাতিয়ে নিয়েছে মলম পার্টির সদস্যরা। শুক্রবার (২৭/০৮/২০২১) তারিখ সন্ধ্যার দিকে উপজেলার ছাতিয়ান যাত্রী ছাউনি এলাকায় এ ঘটনা ঘটে। মতিয়ার রহমান মেহেরপুরের গাংনী উপজেলার শিশিরপাড়া গ্রামের আব্দুল গনির ছেলে।

ঘটনা সুত্রে জানা গেছে, মতিয়ার রহমান গরু কেনার জন্য শুক্রবার বিকেলে বামন্দি পশুহাটে যায়। মলম পার্টির সদস্যরা তার কাছে থাকা ৮৬ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেয়। পরে তাকে ছাতিয়ান গ্রামের যাত্রীছাউনি এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পথচারীরা মতিয়ার রহমানের কাছে থাকা মোবাইল ফোন থেকে পরিবারের নিকট ঘটনাটি জানায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরিবারের সদস্যরা জানায় তিনি গরু কেনার জন্য ৮৬ হাজার টাকা নিয়ে বামন্দি পশু হাটে গিয়েছিলেন। মতিয়ার রহমানকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলেও তার কাছে থাকা টাকা গুলো পাওয়া যায়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত মতিয়ার রহমান অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo