সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৬৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সেন্টু রহমান (৪৩) নামের এক মাদক কারবারীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মেহেরপুর ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ৯ টা থেকে শুরু করে দিবাগত রাত আড়াইটা পর্যন্ত অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবা ও ১০২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

আটক হওয়া সেন্টু রহমান উপজেলার বামন্দি গ্রামের চেরাকি পাড়ার মৃত ছবগুল ওরফে সবকুল মন্ডলের ছেলে।

মেহেরপুর সেনা ক্যাম্প সূত্রে বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৯ টার দিকে জানা গেছে, গাংনী উপজেলার বামন্দি গ্রামের চেরাকি পাড়ায় সেন্টু রহমান নামের এক মাদক কারবারী ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে বাড়িতে অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেহেরপুর সেনা ক্যাম্পের মেজর ফজলে রাব্বীর নেতৃত্বে একটি টিম মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত সাড়ে ৯ টা থেকে শুরু করে দিবাগত রাত আড়াইটা পর্যন্ত সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে ২৩০ পিছ ইয়াবা, ১০২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। ওই সময় সেখান থেকে পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সেন্টু রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদক ও মোবাইল ফোনগুলি গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo