বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
ঘোষণা
পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ

গাংনীতে ইয়াবা ট্যাবলেটসহ আটক-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৮৬৮ বার পঠিত

র‍্যাবের অভিযানে ২৩ পিস কথিত ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে সিপিসি র‍্যাব-১২ মেহেরপুরের সদস্যরা। বুধবার (২৬ জুলাই) বিকেল ৫ টার দিকে মেহেরপুরের গাংনী পৌরসভার ০৫ নম্বর ওয়ার্ডস্থ বসুন্ধরাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো উপজেলার ষোলটাকা ইউনিয়নের চেংগাড়া পশ্চিম পাড়ার শামসুল আরেফিন মন্ডলের ছেলে ফয়সাল হোসেন (২৭) ও গাংনী পৌর এলাকার এক নম্বর ওয়ার্ড বাঁশবাড়িয়া গ্রামের মৃত সিরাজুল মন্ডল এর ছেলে আরিফ হোসেন (২৫)।

সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার গোলাম মারুফ সিপিসি- মেহেরপুর র‌্যাব-১২ বৃহস্পতিবার (২৭ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলার গাংনী থানাধীন গাংনী পৌরসভার ০৫ নম্বর ওয়ার্ডস্থ বসুন্ধরাপাড়া নিবাসী ইদ্রিস আলীর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে মাদক সেবন অবস্থায় ২৩ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক কারবারীকে আটক করেন। আটককৃতদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইলসহ মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক কারবারীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo