শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা

গাংনীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৮৬৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট ২০২১) দুপুরে এমপি খোকনের বাসভবনে কেক কেটে দিবসটি উদযাপন করে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি (মাস্টার) এর সঞ্চালনায় এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুল হুদা বিশ্বাস, বামন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান কমল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশারসহ সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo