মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
ঘোষণা
পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ

গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে এ কর্মসূচির অংশ হিসেবে কসবা ও ভাটপাড়ার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় জনসাধারণের মাঝে চার শতাধিক ফলজ, বনজ ও ঔষধি চারাগাছ বিতরণ করা হয়।
​কর্মসূচি নিয়ে সংস্থাটির সভাপতি রাসেল আহমেদ জানান, ​”সবুজে ঘেরা একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আজকের রোপণ করা একটি গাছই আগামী প্রজন্মের জন্য নির্মল বাতাস, ছায়া ও সুস্থ পরিবেশের নিশ্চয়তা হতে পারে।”
তিনি আরো বলেন এই মহৎ উদ্যোগে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, উপস্থিত থেকে আমাদের কার্যক্রমকে সফল করেছেন এবং প্রতিনিয়ত উৎসাহ জুগিয়েছেন তাদের সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা ও অফুরন্ত দোয়া।”একটি গাছ, একটি প্রাণ; সবুজ হোক আমাদের ভবিষ্যৎ”।
এ সময় ​কর্মসূচিতে সংস্থার সাধারণ সম্পাদক সাগর ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক সৌরভ,​ শিক্ষা বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ, ​ফারুক, সিয়াম, সোহেল, হুছাইনসহ সংস্থার অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo