মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে কৃষকদের মাঝে ভর্তুকী মূল্যে হারভেস্টার মেশিন বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৯২৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।সোমবার (২১ এপ্রিল) দুপুর ২ টার সময় গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে ২০২১-২০২২ অর্থ বছরে “সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সরকারী উন্নয়ন সহায়তায় ৩ জন চাষির মাঝে এ হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।

ভর্তুকি মূল্যে হারভেস্টার মেশিন গ্রহণকারী ব্যক্তিরা হলেন- উপজেলার ধর্মচাকী গ্রামের আব্দুর রহমানের ছেলে আবুল কাশেম, চিতলা গ্রামের আব্দুল হান্নানের ছেলে আব্দুল্লাহ হুসাইন ও গাড়াডোব গ্রামের পোড়াপাড়ার মৃত বাসার আলীর ছেলে শুকুর আলী।

গাংনী উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন এর সভাপতিত্বে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাষিদের মাঝে স্ব স্ব মেশিনের চাবি হস্তান্তর করেন।

মেশিন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম।

গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ভর্তুকি মূল্যে বিভিন্ন মেশিন বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লাভলী খাতুন।

এ সময় মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামসুল আলম ও অতিরিক্ত উপ-পরিচালক কামরুজ্জামানসহ সরকারী অফিসের কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রীক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo