মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে গরু ভর্তি ট্রাক উল্টে আহত-৩

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ১০৭৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে গরু ভর্তি ট্রাক উল্টে তিন গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার চোখতোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের বড় বাবুর ছেলে রাজু আহমেদ (৩২), একই গ্রামের ওয়াহেদ আলীর ছেলে সুজন (২১) ও আবু হানিফ এর ছেলে তাজু আহমেদ (৩৫)।

জানা গেছে, কয়েকজন গরু ব্যবসায়ী শোলমারী গ্রাম থেকে ট্রাক (লাটাহাম্বা) ভর্তি গরু নিয়ে বামন্দি গরুর হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে চোখতোলা নামক স্থানে পৌঁছালে চালক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি উল্টে এ দুর্ঘটনা ঘটে। পথচারীরা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। তাজুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo