বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা

গাংনীতে গোডাউনে আগুন, পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৬৯ বার পঠিত

মেহেরপুরের গাংনী বাজার এলাকার একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোর সাড়ে ছয়টার দিকে আব্দুল জলিল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ভাই ভাই স্টোরের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের প্রায় আধাঘন্টা ব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

সুখজান স্টোরের মালিক ডাবলু জানান, আজ শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে ভাই ভাই স্টোরের গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখে মালিক মনিরুল ইসলামকে মোবাইল ফোনে বিষয়টি জানান। পরে মনিরুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে এসে গোডাউন খুলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে দেখেন। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও গোডাউনে থাকা একটি গ্যাস লাইট বিস্ফোরিত হলে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

এ সময় বাজারে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় স্থানীয়রা দূর থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ভাই ভাই স্টোরের স্বত্বাধিকারী মনিরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে তার গোডাউনে থাকা প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরুদ্দিন জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে। তবে এ সময় প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo