বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
ঘোষণা
টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন

গাংনীতে জমির প্রাপ্য হিস্যার দাবিতে সংবাদ সম্মেলন 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৭৪৮ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার শিমুলতলা গ্রামের মোছাঃ আফরিন নাহার তার পরিবারের প্রাপ্য জমির অংশ না পাওয়ায় সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (১৫ অক্টোবর) নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ অভিযোগ তুলে ধরেন। আফরিন নাহার শিমুলতলা গ্রামের মরহুম রেজাউল হকের মেয়ে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোছাঃ আফরিন নাহার বলেন, তার দাদা মৃত ইছাহাক আলী ১৯৯৬ সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে পাওয়া জমি থেকে তার বাবা মোহাঃ রেজাউল হক পরিবারের সদস্যদের নামে রেজিস্ট্রিকৃতভাবে জমি বণ্টন করে দেন।

কিন্তু বর্তমানে তার সেজ চাচা শরিফুল ইসলাম (বাকী) ও চাচাতো ভাই মাছুম বিল্লাহ জোরপূর্বক ওই জমি দখল করে রেখেছেন।

তিনি অভিযোগ করেন, তার বাবা জীবদ্দশায় ৭.৮৭ একর (প্রায় ২৩ বিঘা) জমি নিজের স্ত্রী ও দুই কন্যার নামে দলিল করে দেন এবং নিয়মিত খাজনাও পরিশোধ করে আসছিলেন। এরপরও শরিফুল ইসলাম (বাকী) মিথ্যা তথ্য দেখিয়ে জমি দখল করে নেয়।

আফরিন নাহারের দাবি, এ বিষয়ে তার চাচা উল্টো মিথ্যা বাটোয়ারা মামলা দায়ের করেছেন এবং সমাজে অপপ্রচার চালাচ্ছেন।

অন্যদিকে, এ অভিযোগ অস্বীকার করে শরিফুল ইসলাম বাকি জানান, উপরোক্ত সমস্ত অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিজ্ঞ আদালতে মামলা রয়েছে। আদালতেই ফয়সালা হবে। একই কথা জানিয়েছেন মাসুম বিল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo