বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
ঘোষণা
পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ

গাংনীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান কর্মসূচির উদ্বোধন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৪৪৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।

গাংনী উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ ইমরান হোসেন এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

কৃষি সম্প্রসারণ অফিসার রাসেল রানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার মোহাম্মদ ইমরান হোসেন।

“ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই”এ প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, মটমুড়া ইউনিয়নের নওদা মটমুড়া গ্রামের কৃষক আব্দুল লতিফ।

এ সময় হাড়াভাঙ্গা ব্লকের উপ সহকারী কৃষি অফিসার মফিউল ইসলাম, কসবা ব্লকের নাইমুর রহমান, শিমুলতলা ব্লকের হাচিবুল হাসান, কাথুলী ব্লকের সোহেল রানা, তেরাইল ব্লকের জাফর কুদ্দুস, গোপালনগর ব্লকের ইমরান হোসেন, সাহারবাটি ব্লকের একেএম আমিনুল ইসলাম, পৌরসভা ব্লকের মতিয়ার রহমান ও ধানখোলা ব্লকের শাহীন রেজাসহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত কৃষকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo