শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

গাংনীতে জাতীয় বীমা দিবস পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৮১৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে নানা আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) দিবসটি পালন উপলক্ষে বেলা সাড়ে ১১ টায় গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

বিভিন্ন বীমা কোম্পানির অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু।

“বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গাংনী সার্ভিস সেল এর অতিরিক্ত প্রকল্প পরিচালক ফেরদৌস রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার মোখলেছুর রহমান, ট্রাস্ট লাইভ ইন্স্যুরেন্স কোম্পানির ডিজিএম গোলাম মোস্তফাসহ বিভিন্ন বীমা কোম্পানির প্রতিনিধিবৃন্দ।

এর আগে বেলা ১১ টায় দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন বীমা কোম্পানি তাদের নিজস্ব ব্যানার, ক্যাপ ও গেঞ্জিতে নিজস্ব প্রতিষ্ঠানের নাম উল্লেখ পূর্বক একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্বর সড়ক ঘুরে পূর্বের স্থানে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo