বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
ঘোষণা
টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন

গাংনীতে জুয়া খেলার সময় আটক ৬, নগদ ৫৪ হাজার টাকা জব্দ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৪২৬৫ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলায় জুয়া খেলার সময় ৬ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৫৪ হাজার ২০৫ টাকা ও এক সেট তাসসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৫ অক্টোবর ২০২৫) দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে গাংনী থানার সাহারবাটি চারচারা বাজার এলাকায়।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ রাজন নামে এক ব্যক্তির সবজি আড়তের ভেতর তাসের মাধ্যমে টাকার বিনিময়ে জুয়া খেলার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।

অভিযানে ঘটনাস্থল থেকে জুয়া খেলার অভিযোগে ৬ জনকে আটক করা হয়। তারা হলেন- সাহারবাটি ক্লাব পাড়ার ফাইনাল মালিথার ছেলে জিহান (৩০), একই পাড়ার আব্দুল হালিমের ছেলে মাসুদ (৩৫), সাহারবাটি চারচারা বাজার এলাকার মৃত ওসমান কারিগরের ছেলে ইমাদুল (৪৫), সাহারবাটি মধ্যপাড়ার  মৃত নুরুল ইসলামের ছেলে মফিজুর রহমান (৪৫), সাহারবাটি চার চারা বাজার এলাকার মৃত আলাল উদ্দিন এর ছেলে আসাদুল হক (৩৬), মেহেরপুর সদর থানার কালি গাংনী মধ্যপাড়া মৃত আবুল কাশেমের ছেলে বাবুল (২৮)। তবে অভিযানের সময় রাজন (৩২) নামে অপর এক ব্যক্তি পালিয়ে যায় বলে জানায় পুলিশ।

অভিযানে আসামীদের কাছ থেকে মোট ৫৪,২০৫ টাকা নগদ, এক সেট তাস ও জুয়ার বোর্ড জব্দ করা হয়। উদ্ধারকৃত টাকার মধ্যে ১,০০০ টাকার নোট ২৪টি, ৫০০ টাকার নোট ৫০টি, এবং বিভিন্ন মূল্যমানের আরও কিছু নোট ছিল।

জব্দকৃত আলামত ও আটক আসামীদের থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় গাংনী থানায় মামলা নং-০৮, তারিখ ০৫/১০/২০২৫ ইং অনুযায়ী ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩ ও ৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল (ওসি) বলেন, আটক হওয়া ব্যক্তিরা হলেন জুয়াড়ি। তারা নিয়মিত এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo