বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষিকা নিহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১৭১০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় শামীমা খাতুন (৫৫) নামের এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর- কুষ্টিয়া পাকা সড়কে পশ্চিম মালসাদহ গ্রামের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীমা খাতুন করমদি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও গ্রামের ফিরোজ আহমেদের স্ত্রী।

বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ ইসাহক আলী বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ ইছাহক আলী বিশ্বাস জানান, শামীমা খাতুন (৫৫) নামের করমদি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তার স্বামী ফিরোজ আহমেদের সাথে মোটরসাইকেল যোগে প্রশিক্ষনে অংশগ্রহণ করার জন্য গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে পশ্চিম মালসাদহ ব্রিজ এলাকায় পৌঁছালে মেহেরপুরের দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী শামীমা খাতুন পাকা রাস্তার উপর আচড়ে পড়ে ড্রাম টাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। সংবাদ পেয়ে তার নেতৃত্বে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন এবং পাকা সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
দুর্ঘটনার পরপরই ড্রাম ট্রাকটি পালিয়ে যায়।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ড্রাম ট্রাকটিকে সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo