মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে রাস্তা মেরামত করতে গিয়ে মিলল ৯৬টি শক্তিশালী মাইন: সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম কর্তৃক নিষ্ক্রিয় গাংনীতে বিজিবির অভিযান: রংমহল সীমান্তে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০টি ল্যান্ডমাইন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

গাংনীতে তিন ইটভাটায় ছয় লাখ টাকা জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৪৭৩ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে তিনটি অবৈধ ইটভাটা থেকে ছয় লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১২ মার্চ) দুপুরে থেকে শুরু করে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামের একাধিক ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকরা তাদের দোষ স্বীকার করায় এ জরিমানা আদায় করা হয়।

জরিমানা প্রদানকারী ইটভাটা গুলো হলো- উপজেলার মহিষাখোলা গ্রামে অবস্থিত টুস্টার ব্রিকসের মমিনুল ইসলাম দুই লাখ টাকা, ভাটপাড়া গ্রামের রিপন ব্রিকসের ম্যানেজার সাজদার আলী দুই লাখ টাকা এবং কসবা গ্রামের হিরা ব্রিকসের রফিকুল ইসলামের কাছ থেকে দুই লাখ টাকা আদায় করা হয়। একই সাথে অবৈধ ইটভাটার সকল কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়া হয়‌।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৮ (৩) চ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন অবৈধ ইটভাটা মালিকের কাছ থেকে ছয় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় যৌথ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসনের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo