মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে রাস্তা মেরামত করতে গিয়ে মিলল ৯৬টি শক্তিশালী মাইন: সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম কর্তৃক নিষ্ক্রিয় গাংনীতে বিজিবির অভিযান: রংমহল সীমান্তে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০টি ল্যান্ডমাইন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

গাংনীতে তিন তরমুজ ব্যবসায়ীকে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৯০৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে মূল্য তালিকা না থাকা ও বিক্রির ভাউচার দেখাতে না পারার অপরাধে তিন তরমুজ ব্যবসায়ীর নিকট থেকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) দুপুরে গাংনী পৌর এলাকার বড়বাজার ও পশু হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

অর্থ দন্ডে দণ্ডিত ব্যক্তিরা হলেন- গাংনী পৌর এলাকার পূর্বমালসাদহ গ্রামের জালাল উদ্দিনের ছেলে আশরাফুল ইসলামকে ৪ হাজার টাকা, মহিলা কলেজ পাড়ার আবুল হাশেমের ছেলে মনিরুল ইসলামকে ৫ হাজার টাকা ও বাজার পাড়ার সিরাজুল ইসলামের ছেলে জাশেদুল ইসলামকে ৫ হাজার জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম বিষয়টি নিশ্চিত করে জানান, তরমুজ বিক্রির মূল্য তালিকা না থাকা ও বিক্রির ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৯ ধারা ভঙ্গের অপরাধে তিন জন তরমুজ ব্যবসায়ী তাদের দোষ স্বীকার করায় ১৪ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান  ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম।

এ সময় গাংনী থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo