বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
ঘোষণা
পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ

গাংনীতে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত -২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ১৫৯২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে উভয় পক্ষের দু’জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৩০/০৯/২০২১) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পৌর এলাকা চৌগাছা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন চৌগাছা গ্রামের পশ্চিম পাড়ার রবিউল ইসলামের ছেলে শুভ (২৪) ও একই গ্রামের আঃ মমিনের ছেলে খাইরুল ইসলাম (৩০)।

ঘটনা সুত্রে জানা গেছে, টিয়া পাখি চুরিকে কেন্দ্র করে চৌগাছা গ্রামের মুদি ব্যবসায়ী আসলামের দোকানের সামনে শুভ ও খায়রুলের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে খাইরুলের পিতা শুভকে কাঠের বাটাম দিয়ে আঘাত করে জখম করে। এ সময় শুভ কাঠের বাটামটি কেড়ে নিয়ে খাইরুলকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেন। এ ঘটনায় উভয়ের মধ্যে মামলার প্রস্তুতি চলছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, পৌর এলাকার চৌগাছা গ্রামে সংঘর্ষের সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo