শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

গাংনীতে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ (রাজস্ব) কোর্স অনুষ্ঠিত 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে উপজেলা সমবায় অফিসের উদ্যোগে সম্ভাবনাময় সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ (রাজস্ব) কোর্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিআরডিবি হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় অফিস ২০২৩-২০২৪ অর্থবছরে রাজস্ব প্রশিক্ষণ কোর্সের আওতায় ৫টি সমবায় সমিতি থেকে মোট ২৫ জন সদস্য প্রশিক্ষনে অংশগ্রহণ করেন।

উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমবায় সমিতির নির্বাচন, নির্বাচন পরবর্তী করণীয় বিষয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন জেলা সমবায় অফিসের উপ-সহকারী নিবন্ধক এনামুল হক।

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে সমবায়ীদের মাঝে প্রশিক্ষক হিসেবে সমবায় ও ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম।

অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান এবং দেশীয় শাক সবজির পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত উপকারিতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন।

সমবায় সমিতির নির্বাচন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা সমবায় অফিসের প্রশিক্ষক নুরুজ্জামান।

এ সময় উপজেলার ৫টি সম্ভাবনাময় সমিতির মোট ২৫ জন সদস্য উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo