মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
ঘোষণা
পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ

গাংনীতে পাকা রাস্তায় মাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৯৩৭ বার পঠিত

পাকা রাস্তায় মাটি ফেলে প্রতিবন্ধকতা ও জনদুর্ভোগ সৃষ্টি করায় মেহেরপুরের গাংনীতে সত্যেন্দ্রনাথ (৪০) নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৩ জনুয়ারী) রাত ৮ টার দিকে উপজেলার সাহারবাটি ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রাম এলাকায় অভিযান পরিচালিয়ে গাংনী  উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম এ অভিযান পরিচালনা করেন। সত্যেন্দ্রনাথ উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের হরেন্দ্র নাথের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিচু জায়গা ভরাটের উদ্দেশ্যে বাইরে থেকে মাটির নিয়ে আসার সময় পাকা রাস্তায় মাটি পড়ে প্রতিবন্ধকতা ও জনদুর্ভোগের সৃষ্টি হলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। দোষী ব্যক্তি তার দোষ স্বীকার করেন। ফলে ১৮৬০ সালের ২৯১ ধারা মোতাবেক এ জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের হাকিম মৌসুমী খানম।
মোবাইল কোর্ট পরিচালনায় আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo