বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ১৩৩১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে সাব্বির হোসেন (০৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে ঘুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। নিহত সাব্বির হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর হোসেনাবাদ গ্রামের হাসান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বির তার দাদির সাথে উপজেলার করমদি সরদার পাড়ায় ফুপ্পা শাকিল হোসেনের বাড়ি বেড়াতে আসে। বেড়াতে এসে দুপুর বেলায় সে  স্থানীয় কয়েকজন শিশুর সাথে তেতুলবাড়িয়া ইউপি সাবেক  চেয়ারম্যান রেজাউল হক এর পুকুরে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। সঙ্গীরা সাব্বিরকে দেখতে না পেয়ে তার ফুপ্পা শাকিল আহমেদের বাড়িতে খবর দেয়। বেশ কিছুক্ষণ পর খোজা খুজি করে স্থানীয়রা সাব্বিরকে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় করমদি সন্ধানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

বামন্দী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইসাহাক আলী জানান, পানিতে ডুবে গেছে এমন সংবাদে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে সন্ধানী হাসপাতলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, পানিতে ডুবে একটি শিশু মারা গেছে এমন সংবাদ শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo