বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৫১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে তালহা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরের দিকে রায়পুর ইউনিয়নের এলাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। তালহা উপজেলার আমতৈল মানিকদিয়া গ্রামের উজ্জল হোসেনের ছেলে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের মামা মাহিন হোসেন জানান, প্রায় ৬ বছর পূর্বে আমার বোন নুপুরের সাথে একই উপজেলার আমতৈল গ্রামের উজ্জ্বল হোসেনের বিয়ে হয়। গত চার মাস আগে আমার বোন ও ভগ্নিপতির মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। সেই থেকে আমার বোন ও ভাগ্নে আমার পিতা আকালী হোসেনের বাড়িতেই অবস্থান করছে। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে আমার চার বছর বয়সী ভাগ্নে তালহা খেলার ছলে বাড়ি থেকে বের হয়। স্থানীয় মানুয়ার হোসেনের স্ত্রী পারুলা খাতুন এসে জানায় বাড়ির পাশে কালু’র পুকুরের পানিতে শিশু তালহা ভেসে আছে। এ সংবাদ পেয়ে তার মামা মাহিন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ডা. জাহিদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে গিয়ে তালহা’র মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ বনী ইসরাইল জানান পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo