মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
ঘোষণা
পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ

গাংনীতে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম!

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩৬৯ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই নিষ্পাপ শিশুর হৃদয়বিদারক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার মাইলমারি গ্রামের মসজিদপাড়ায় ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
নিহতরা হলো- একই গ্রামের কৃষক আকাশ আলীর চার বছরের শিশু ছেলে ইউসুফ আলী এবং ট্রাক্টর মালিক আব্বাস আলীর চার বছরের ছেলে আদিব আলী।
স্থানীয় আব্দুস সালামের ছেলে মিনহাজ উদ্দিন জানান, প্রতিদিনের মতোই দুপুরে বাড়ির আশপাশে খেলছিল দুই শিশু। একসময় সবার অগোচরে তারা বাড়ির পিছনের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের খুঁজে না পেয়ে পরিবার ও স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে আব্বাস আলীর নিজ পুকুর থেকে তাদের নিথর, ভাসমান দেহ উদ্ধার করা হয়।
দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক হোসেন শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে পৌঁছানোর পর স্বজনদের বুকফাটা কান্নায় পরিবেশ হয়ে ওঠে ভারী। মায়েদের আহাজারি আর স্বজনদের আর্তনাদে মুহূর্তেই স্তব্ধ হয়ে পড়ে হাসপাতাল চত্বর। যে দুই শিশু কিছুক্ষণ আগেও খেলায় মেতে ছিল, তাদের নিথর দেহ দেখে কেউই চোখের পানি ধরে রাখতে পারেনি।
খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস জানান, “পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
একই দিনে দুই শিশুর এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের মাতম। গ্রামের প্রতিটি বাড়িতে যেন নীরব কান্না দুই পরিবারের এই অপূরণীয় ক্ষতিতে শোকাহত এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo