শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা

গাংনীতে প্রণোদনা কর্মসূচীর আওতায় সার ও ধানের বীজ বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ২০২৩-২৪ অর্থবছর বোরো মৌসুমে কর্মসূচীর আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও ধানের বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৩ ডিসেবর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও কৃষকদের মাঝে বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।

গাংনী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন।

এ প্রণোদনা কর্মসূচির আওতায় চার হাজার জন কৃষি প্রণোদনা হিসাবে প্রন্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বোরো ধানের বীজ প্রদান করা হয়। প্রতিজন কৃষকের মাঝে ৫ কেজি বোরো ধানের বীজ, ১০ কেজি এমওপি সার, ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

এ সময় ইউপি সদস্য, বীজ ও সার নিতে আসা বিভিন্ন এলাকা থেকে কৃষক কৃষাণীগণসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo