শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

গাংনীতে প্রবাস ফেরত স্বামীর উপর অভিমান করে স্ত্রীর বিষপানে আত্মহত্যা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪৪৩ বার পঠিত
মেহেরপুরের গাংনীতে সৌদি ফেরত স্বামী মাসুদের ওপর অভিমান করে রোকেয়া খাতুন (৩৫) নামের এক নারী বিষপানে আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার হাড়াভাঙ্গা মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোকেয়া খাতুন ওই গ্রামের আমির হোসেনের মেয়ে এবং স্মামী মাসুদ একই গ্রামের মৃত আজিজুল কর্মকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর পূর্বে রোকেয়া ও মাসুদের বিয়ে হয়। সংসার চলাকালীন ওই পরিবারে এক ছেলে রবিন (১৪) ও এক মেয়ে রুনা (৬) এর জন্ম হয়। গত তিন বছর পূর্বে মাসুদ কাজের সুবাদে সৌদি আরবে যায়। গত দুইদিন আগে সোমবার (৩১ জনুয়ারী ২০২২) সৌদি আরব থেকে দেশে ফিরে তার দ্বিতীয় স্ত্রী হাড়াভাঙ্গা তাগিদগিরি পাড়ার মৃত সদর উদ্দিনের মেয়ে নার্গিস খাতুনের বাড়িতে গিয়ে উঠে। এ সংবাদ পেয়ে প্রথম স্ত্রী রোকেয়া খাতুন স্বামীর উপর অভিমান করে নিজ বাড়িতেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে করমদির সন্ধানী হাসপাতালে নিয়ে যায়।  অবস্থার অবনতি দেখা দিলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। এ বিষয়ে কুষ্টিয়া সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে। আজ সন্ধ্যার পর স্থানীয় গোরস্থানে তার দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo