সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে প্রায় ৩ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে তিনটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি খোকন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১২২০ বার পঠিত

এমপি সাহিদুজ্জামান খোকন মেহেরপুরের গাংনী উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শুরু হয়ে দুপুর পর্যন্ত বিরতিহীন ভাবে উপজেলার বিভিন্ন প্রান্তে এসব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন। উদ্বোধন ঘোষণা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন ২০১৯-২০২০ অর্থবছরে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কালভার্ট মেরামত কর্মসূচী প্রকল্পের আওতায় বামন্দি (আরএইচডি) হতে নওদাপাড়া জিসি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যার চুক্তিমূল্য ৮৭,০২,৯৩২ টাকা।

বৃহত্তর কুষ্টিয়া জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (GKRDP) প্রকল্পের আওতায় পীরতলা হাট হতে নাটনাপাড়া ঘাট পর্যন্ত পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ। যার প্রকল্পিত ব্যয় ১,৫৭,৪৬,৪৮৩ টাকা, বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এলজিইডি।

বৃহত্তর কুষ্টিয়া জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (GKRDP) এর আওতায় রাইমনতলা হতে মহব্বতপুর গ্রাম পর্যন্ত সড়ক উন্নয়নের কাজ ১,২৮,০৭,৮৮৩ টাকা, বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এলজিইডি।

পরে সহড়াবাড়িয়া গ্রামে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।
এ সময় জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo