শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা

গাংনীতে ফুটবলের আঘাতে কলেজ ছাত্রের মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ফুটবলের আঘাতে স্বপ্নীল হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে জোড়পুকুরিয়া গ্রামের এ ঘটনা ঘটে। স্বপ্নীল হোসেন জোড়পুকুরিয়া গ্রামের সাইরপাড়ার কাওসার আলীর ছেলে ও স্থানীয় তেরাইল-জোড়পুকুরিয়া ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, স্বপ্নীল দুপুর বেলায় বাড়ির পাশে বন্ধুদের নিয়ে ফুটবল খেলছিল। এ সময় অসাবধানতাবশত ফুটবল তার শরীরে আঘাত করলে সে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জামিরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, ফুটবলের আঘাতে এক কলেজ ছাত্রের মৃত্যুর খবর পেয়েছি, মৃত্যুর সঠিক কারণ জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo