মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে ফেনসিডিলসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৫৩৮ বার পঠিত

র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ পলাশ আহমেদ (২৯) নামের এক মাদক কারবারীকে আটক করেছে সিপিসি র‍্যাব-১২ এর মেহেরপুরের সদস্যরা। মঙ্গলবার (০১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মেহেরপুর জেলার গাংনী থানাধীন সহড়াতলা (মাদ্রাসাপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে।
আটককৃত পলাশ আহমেদ উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের হালসানাপাড়ার মিনহাজ আলীর ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার, গোলাম মারুফ সিপিসি- মেহেরপুর র‌্যাব-১২ বুধবার (০২ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মেহেরপুর জেলার গাংনী থানাধীন সহড়াতলা (মাদ্রাসাপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ বোতল ফেন্সিডিলসহ পলাশ আহমেদ নামের এক মাদক কারবারীকে আটক করেন। এ সময় তার নিকট থেকে মাদক-ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃত পলাশ আহমেদ এর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক কারবারী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo