বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে বজ্রপাতে নিহত- ১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১৩৬৫ বার পঠিত

মেহেরপুরে গাংনীতে ধানের চারা রোপনের কাজ করার সময় বজ্রপাতে জব্বারুল ইসলাম (৩৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার (১২ আগষ্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বাথানপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত জাব্বারুল ইসলাম একই উপজেলার ষোলটাকা ইউনিয়নের রুয়েরকান্দি গ্রামের আবদাল হকের ছেলে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আশিকুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ষোলটাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা জানান, জব্বারুল ইসলাম পেশায় একজন দিন মজুর। তিনি আজ শনিবার (১২ আগস্ট) উপজেলার বাথানপাড়া গ্রামের মাঠে সকাল থেকে ধানের চারা রোপনের কাজ করছিলেন। বিকেল সাড়ে ৪ টার দিকে আকাশ কালো মেঘে ঢেকে হঠাৎ শুরু হয় মুষলধারে বৃষ্টি। এ সময় বিকট শব্দে বজ্রপাত জব্বারুল ইসলামের শরীরে আঘাত হানলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জালান, বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo