শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১২০ বার পঠিত

মেহেরপুরের গাংনী বাজারের প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড এলাকার এসবি পরিবহনের কাউন্টারের সামনে থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২৭ জুলাই) দুপুরে একটি পরিত্যক্ত প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে বস্তুটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজকের প্রোগ্রামকে নস্যাৎ করার উদ্দেশ্যে কেউ এ ঘটনা ঘটিয়া থাকতে পারে বলে ধারণা করছেন এনসিপির নেতৃবৃন্দ।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে গাংনী বাজারের ব্যস্ততম বাসস্ট্যান্ড সংলগ্ন এসবি পরিবহনের কাউন্টারের সামনে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে কিছু বালু ও তার ওপর লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু ও তার ওপর কিছু সজনে ও লাউয়ের শাক দিয়ে ঢাকা ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়দের সন্দেহ হয়। তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটির ভেতর থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করে।

​ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক ও মেহেরপুর জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট শাকিল আহমেদ বলেন, “ পূর্বনির্ধারিত আজকের এ পদযাত্রাকে ঘিরে এলাকায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। একটি দুষ্কৃতকারী ও সন্ত্রাসী গ্রুপ সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি করতেই এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তবে আমরা স্পষ্ট করে জানাতে চাই, আমাদের পূর্বনির্ধারিত প্রোগ্রাম যথাসময়েই অনুষ্ঠিত হবে। কোনোভাবেই এটি নস্যাৎ হতে দেওয়া হবে না। আশা করি আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।”

​বিষয়টি নিশ্চিত করে গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাদ্দিদ মুর্শেদ চৌধুরী জানান, সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা এমন কাজ করে থাকতে পারে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে এবং এর সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo