বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

গাংনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪১৩ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নে মুকুল হোসেন (৫৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুকুল হোসেন সাহারবাটি ইউনিয়নের চারচারা বাজার এলাকার বাসিন্দা ও সাহারবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক। তিনি ওই গ্রামের মৃত নেক মোহাম্মদের ছেলে।

সোমবার (২০ এপ্রিল) ভোর আনুমানিক ৫টার দিকে সাহারবাটি বাঙ্গালপাড়া থেকে ভাটপাড়া (কুঠি) এলাকায় হাঁটতে বের হলে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, খলিলুর রহমান ডাক্তারের বাড়ির কাছে পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার পিছন থেকে গুলি করতে শুরু করে।

প্রাণভয়ে মুকুল হোসেন দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। এতে তার পিঠের ডান পাশে দুটি এবং ডান হাত ও ডান বুকে তিনটি গুলিবিদ্ধ হয়। মোট পাঁচটি গুলি তার শরীরে লাগে।

সাহারবাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম জানান, গুলিবিদ্ধ অবস্থায় দৌড়াতে দৌড়াতে মুকুল হোসেন আব্দুর রহমানের বাড়ির সামনে এসে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ওমর ফারুক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo