বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে বিজিবির অভিযান: রংমহল সীমান্তে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৭১ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলাধীন রংমহল সীমান্ত এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
​রোববার (৯ আগস্ট) সকাল আনুমানিক ৭:৫০ ঘটিকায় গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের ধলা গ্রাম সীমান্ত এলাকা থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ রংমহল বিওপির একটি চৌকস আভিযানিক দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে বিওপির হাবিলদার দিদারুল ইসলাম-এর নেতৃত্বে বিজিবি সদস্যরা আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ১৩৭/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রংমহল মাঠে বিশেষ অভিযান পরিচালনা করেন।
​অভিযানকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদকদ্রব্য ফেলে রেখেই পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় পলিথিনে মোড়ানো ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।
​”সীমান্ত এলাকায় মাদক ও যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

​উদ্ধারকৃত গাঁজার বিষয়ে পরবর্তী আইনি ও প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo