মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
ঘোষণা
পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ

গাংনীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ লাল্টু আটক 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৭২৩ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার লক্ষ্মীনারায়নপুর ধলা গ্রামে অভিযান চালিয়ে ৭.৬৫ এমএম ১টি পিস্তল (made in USA), ২টি ম্যাগজিন ও ৩ রাউন্ড তাজা গুলিসহ লাল্টু বিশ্বাস (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

শুক্রবার (১১ এপ্রিল) ভোর সাড়ে ছয় টার দিকে উপজেলার লক্ষ্মীনারায়ণপুর গ্রামে লাল্টুর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। লাল্টু বিশ্বাস লক্ষ্মীনারায়নপুর ধলা গ্রামের মৃত আক্কাস বিশ্বাসের ছেলে।

২৭ ফিল রেজিমেন্ট আর্টিলারি মেহেরপুর সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন রওশন আলম এক বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (১১ এপ্রিল) সেনাবাহিনীর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামে অভিযান পরিচালনা করে কুখ্যাত অপরাধী লাল্টু বিশ্বাসকে আটক করে।

এসময় তার স্বীকারোক্তি অনুযায়ী লাল্টুর বাড়ির টয়লেটের ছাদের ওপর পানির ট্যাংকির স্লাবের নিচ থেকে পলিথিন ও লাল শপিং ব্যাগে মোড়ানো একটি বিদেশী ৭.৬৫ এমএম পিস্তল, ২টি ম্যাগজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

লাল্টুর বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি, যানবাহন ছিনতাই এবং অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধের অভিযোগ রয়েছে বলেও জানান সেনাবাহিনীর ওই কর্মকর্তা।

সেনাবাহিনীর গোয়েন্দা তথ্য অনুযায়ী লাল্টুর এক ভাই ডাকাতির চেষ্টাকালে জনতার হাতে নিহত হয় এবং আরেক ভাই মাইলমারী গ্রামের পদ্মাবিল দখলের সময় সংঘর্ষে মারা যায়।

অভিযানের সময় লেফটেন্যান্ট মিনহাজসহ তার টিম এবং গাংনী থানা পুলিশের রামকৃষ্ণপুর ধলা ক্যাম্পের একটি টিম উপস্থিত ছিল।

আটক লাল্টুর বিরুদ্ধে গাংনী থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo