বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

গাংনীতে বিদেশী পিস্তল ও কক*টেলসহ বিএনপি নেতা আ*টক 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৩২০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে একটি বিদেশী পিস্তল (একটি ম্যাগজিন), তিনটি ককটেলসহ জাফর আহমেদ (৪৩) নামের এক বিএনপি নেতাকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। শুক্রবার (২৭ জুন) ভোর সাড়ে পাঁচটার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের এলাঙ্গী গ্রামের নিজ বাড়ি থেকে পিস্তল ও ককটেলসহ তাকে আটক করা হয়। বিকেল তিনটার দিকে গাংনী আর্মি ক্যাম্প বিষয়টি নিশ্চিত করেন। জাফর আহমেদ রায়পুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও এলাঙ্গী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

বাংলাদেশ সেনাবাহিনীর গাংনী ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের নেতৃত্বে শুক্রবার (২৭ জুন) ভোর বেলায় এলাঙ্গী গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে

জাফর আহমেদের বাড়ির ভিতরে ও বাইরে সম্পূর্ণ তল্লাশি পরিচালিত হয়। বাড়ির ভিতরে কিছু পাওয়া না গেলেও বাড়ির আঙ্গিনা সংলগ্ন পরিত্যক্ত ঘর থেকে একটি বিদেশি পিস্তল ও তিনটি ককটেল উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে গাংনী আর্মি ক্যাম্পে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শেষে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo