বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

গাংনীতে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২৩৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বিদ্যুতায়িত হয়ে হাউস উদ্দিন (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) বেলা ১১ টার দিকে উপজেলার দক্ষিণ ভরাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।‌ হাউস উদ্দিন দক্ষিণ ভরাট গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মাসুদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত হাউস উদ্দিনের সহোদর ভাই গিয়াস উদ্দিন জানান, তার ভাই হাউস উদ্দিন আজ সকালে নিজ বাড়ির জানালায় ওয়াল কাটার মেশিন দিয়ে ইট কেটে সেখানে দরজা লাগানোর কাজ করছিল। ওয়াল কাটার মেশিনটি হঠাৎ করে বিদ্যুতায়িত হয়ে পড়লে হাউস উদ্দিন গুরুতর আহত হয়ে পড়ে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান হাসপাতালে আসার আগেই হাউস উদ্দিনের মৃত্যু হয়েছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান উপজেলার দক্ষিণ ভরাট গ্রামে বিদ্যুতায়িত এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo