শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৫৭ বার পঠিত

২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে প্রণোদনা বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মেহেরপুরের গাংনীতে বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান এবং কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হয়েছে। সোমবার (২০ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।
​অনুষ্ঠানে উপজেলার মোট ২২৫টি প্রতিষ্ঠানের প্রতিটিতে ১০টি করে চারা বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে- ​আমের চারা: ১,৩৫০টি, ​লিচুর চারা: ৪৫০টি, ​কদবেলের চারা: ২২৫টি এবং ​কাঁঠালের চারা: ২২৫টি।

​একই কর্মসূচির আওতায় উপজেলার ৮০টি কৃষক গ্রুপকে (প্রতি গ্রুপে ১৫টি চারা) বিশেষ ফলদ ও ঔষধি গাছের চারা প্রদান করা হয়। বিতরণ করা চারার মধ্যে ১,২০০টি তাল‌, আম, লিচু, সফেদা ও শরিফা ফলের চারা রয়েছে। ৩৬০টি মাল্টা; ১,৩৫০টি জাম; ১,১৭০টি কদবেল; ১৮০টি বাতাবি লেবু; ১৮০টি জলপাই; ১,১৭০টি আমড়া; ১,১৭০টি নিম/গোড়া নিম এবং ১,১৭০টি মেহগনি/সুপারির চারা।
​প্রতিজন কৃষককে ৫টি করে চারা প্রদান করা হয়। এছাড়া গাছ সুরক্ষার জন্য প্রতি ৫টি চারার সাথে ২৫ কেজি জৈব সার এবং ৫টি বাঁশের খুঁটি বিনামূল্যে দেওয়া হয়।

​গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য নাজমুল হুদা।
​অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান।
​এ সময় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের প্রধানগণ, বৃক্ষচারা নিতে আসা কৃষকবৃন্দ এবং স্থানীয় সংবাদমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo