শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা

গাংনীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২৭৩ বার পঠিত

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে । এরই ধারাবাহিকতায় মেহেরপুরের গাংনীতে বিশ্ব শিক্ষক দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার (০৫ অক্টোবর) বেলা ১১ টার সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুসনি মোবারক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’। এই প্রতিপাদ্য নিয়ে ‘বিশ্ব শিক্ষক, ২০২৪’ উপলক্ষ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসন কর্মসূচি পালন করেন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা তাঁর বক্তব্যে জানান জাতি গঠনে শিক্ষকের অবদানের স্বীকৃতি স্বরূপ তাদের সম্মাননা জানানো ও অন্য শিক্ষকদেরও উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে  ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন করা হচ্ছে। সেই লক্ষ্যে ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা ২০২৪’ প্রণয়ন করা হয়েছে।

এর আগে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

এ সময় করমদি ডিগ্রী কলেজের অধ্যক্ষ এমদাদ হোসেন, গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনিসহ উপজেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo