শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

গাংনীতে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৯৪ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলায় বোমা সদৃশ একটি বস্তু ও চিরকুট উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার (৩ মে) সকালে উপজেলার চরগোয়াল গ্রাম সংলগ্ন মাথাভাঙ্গা নদীর তীর থেকে এসব উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা সোহাগ জানান, সকালে নদীর পাড়ে একটি পরিত্যক্ত বস্তু পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে বস্তুটি বোমা সদৃশ মনে হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বিষয়টি তাৎক্ষণিকভাবে গাংনী থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তুটি এবং একটি চিরকুট উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে চিরকুটে কী লেখা ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি পুলিশ।
গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) আল মামুন জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। উদ্ধার হওয়া বোমা সদৃশ বস্তু ও চিরকুটটি থানায় আনা হয়েছে। তবে কারা কী উদ্দেশ্যে বৌমা সদৃশ বস্তু ও চিরকুট রেখেছিল তা প্রাথমিকভাবে জানা যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo