মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে রাস্তা মেরামত করতে গিয়ে মিলল ৯৬টি শক্তিশালী মাইন: সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম কর্তৃক নিষ্ক্রিয় গাংনীতে বিজিবির অভিযান: রংমহল সীমান্তে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০টি ল্যান্ডমাইন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

গাংনীতে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৬১ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি  ইউনিয়নের হিজলবাড়িয়া গ্রামে ইসারুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির গরুর খামারের সামনে থেকে দুটি বোমা সদৃশ বস্তু ও তিন লক্ষ টাকা চাঁদা দাবি করা ঠিকানা বিহীন এক পাতা বিশিষ্ট চিরকুট উদ্ধার করেছে থানা পুলিশ। ইসারুল ইসলাম উপজেলার হিজরলবাডিয়া গ্রামের মোল্লাপাড়ার আব্দুল মালেকের ছেলে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে  বোমা সদৃশ দুটি বস্তু ও ভাঙ্গা ভাঙ্গা হাতে লেখা ঠিকানা বিহীন এক পাতা বিশিষ্ট চিরকুট গাংনী থানা পুলিশের এসআই দেবাশীষসহ সঙ্গীয় ফোর্স উদ্ধার করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংবাদ পেয়ে থানা পুলিশের এস আই দেবাশীষ এর নেতৃত্বে একটি টিম হিজলবাড়িয়া গ্রামের মোল্লাপাড়ায় ইসারুল ইসলামের গরু খামারের সামনে থেকে লাল টেপ দিয়ে জড়ানো দুটি বোমা সদৃশ বস্তু ও তিন লক্ষ টাকা চাঁদা দাবি করা ঠিকানা বিহীন এক পাতা বিশিষ্ট চিরকুট সকাল সাড়ে ১০ টার দিকে উদ্ধার করা হয়েছে। তবে কে বা কাহারা কি উদ্দেশ্যে এটা রেখে গেছে তার কারণ জানা সম্ভব হয়নি। এ ঘটনা তদন্তে পুলিশ মাঠে রয়েছেন।

ওই ঘটনায় ভুক্তভোগী ইসারুল ইসলাম জানান,  রাতের আঁধারে কে বা কারা বোমা সদৃশ দুটি বস্তু ও চিরকুট ফেলে রেখে গেছে তা তিনি জানেন না। তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এ ঘটনায় গাংনী থানায় একটি সাধারণ ডায়েরী করবেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo