শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি

গাংনীতে ভারতীয় ওয়ান শুটার পিস্তল উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৬১১ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলাধীন ধানখোলা ইউনিয়নের জুগিন্দা-পোড়াপাড়া সড়কে অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১টি অবৈধ ভারতীয় ওয়ান শুটার পিস্তল উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার জুগিন্দা-পোড়াপাড়া সড়কের পাশ থেকে মালিক বিহীন অবস্থায় উল্লেখিত অবৈধ অস্ত্রটি উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর গাংনী ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জুগিন্দা-পোড়াপাড়া সড়কে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকায় তল্লাশি করে রাস্তার পাশ থেকে মালিক বিহীন অবস্থায় ১টি ওয়ান শুটার ভারতীয় পিস্তল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পিস্তলটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানা পুলিশের ডিউটি অফিসার এসআই ওয়াহিদুজ্জামান অস্ত্রটি গাংনী থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo