মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে রাস্তা মেরামত করতে গিয়ে মিলল ৯৬টি শক্তিশালী মাইন: সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম কর্তৃক নিষ্ক্রিয় গাংনীতে বিজিবির অভিযান: রংমহল সীমান্তে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০টি ল্যান্ডমাইন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

গাংনীতে ভোক্তা অধিকারের অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৫০২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখসহ অন্যান্য তথ্য না থাকা এবং নোংরা পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশন করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। সোমবার (১২ মে) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ব্যবসায়ী প্রতিষ্ঠান তিনটি হলো- স্কয়ার ডেন্টাল, সোবহান হোটেল এবং সামাদ হোটেল এন্ড রেস্টুরেন্ট।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অঃ দাঃ) মোহাম্মদ মামুনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযান সূত্রে জানা গেছে, মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ড এলাকায় তিনটি প্রতিষ্ঠানে পণ্যের তদারকি করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪৫ ও ৫১ ধারা অনুসারে স্কয়ার ডেন্টাল প্রতিষ্ঠানে ওষুধের উৎপাদন সংক্রান্ত তথ্য না থাকায় ১০ হাজার টাকা, সোবহান হোটেল এবং সামাদ হোটেল এন্ড রেস্টুরেন্টে নোংরা পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবশনের অপরাধে ২০০৯ এর ৪৩ ধারায়

১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিষ্ঠানসমূহকে অভিযানকালে পরিলক্ষিত অন্যান্য ত্রুটিগুলো সংশোধনের নির্দেশনা দেয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির মেহেরপুর জেলা সহকারী পরিচালক (অঃ দাঃ) মোহাম্মদ মামুনুল হাসান। নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, গাংনী উপজেলা স্যানিটারি অফিসার মশিউর রহমান এবং জেলা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo