শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা

গাংনীতে ভোক্তা অধিকার অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭৩ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বেকারী হোটেল ও ফার্মাসীতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ ঔষধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকের নিকট থেকে ১২ হজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে গাংনী উপজেলার চৌগাছা ও সাহারবাটি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাঃ সজল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানের প্রথমে চৌগাছা মেসার্স স্বপছোয়া বেকারীতে অস্বাস্থ্যকর প্রক্রিয়ার খাদ্যপণ্য তৈরি, খাবারে নিষিদ্ধ জিনিস ব্যবহার, পন্যের মেয়াদ, মুল্য, ওজন ও মোড়কীকরণ বিধি অমান্য করার অপরাধে প্রতিষ্ঠানের মালিক নাহারুল ইসলামের নিকট থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া সাহারবাটি বাজারে মেসার্স জেরিন ফার্মেসীতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জয়নাল আবেদীনের নিকট থেকে ২০০৯ এর ৫১ ধারায় ৫ হাজার টাকা এবং মেসার্স আরাফাত মিষ্টান্ন ভান্ডারের মালিক রাজু আহমেদের নিকট থেকে ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, গাংনী স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান এবং মেহেরপুর জেলা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

এসময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo