বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে ৪ জনকে জরিমানা ও চা ব্যবসায়ীকে খাদ্য সহায়তা প্রদান

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ১২৫৯ বার পঠিত

দেশে ১লা জুলাই সকাল ৬ টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এরই ধারাবাহিকতায় কঠোর লকডাউন বাস্তবায়নে মেহেরপুরের গাংনীতে সরকারি বিধি না মানায় ৪ জনের নিকট থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে মাস্ক না পরে মোটর সাইকেলে এক সাথে ৩ জন আরোহণ, বাঁশের মাচায় একসাথে একাধিক লোক বসে আড্ডা দেয়া, মাস্ক না পরে বাইরে ঘোরাফেরা করা, সরকারি নির্দেশনা অবমাননা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা প্রভৃতি কারণে ৪ জনের নিকট থেকে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আনসার ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। পরে দুইজন চা ব্যবসায়ীকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

প্রসঙ্গত, গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। সেই সাথে সরকারি নির্দেশ বাস্তবায়নে উপজেলা প্রশাসনকে সহোযোগিতা করার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যগণ (আনসার, পুলিশ, বিজিবি এবং সেনা বাহিনী) টহল জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo